Subscribe:

দ্বিতীয় বারের মত নিজের আইডিতে লাইভে এসে নিজের ক্ষোভ প্রকাশ করলেন আলোচিত রুবি


ঢাকাই চলচিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুরহস্য আবারো টক অব দ্য টাউন হয়ে উঠেছে। সোমবার এ নায়কের হত্যা মামলার অন্যতম আসামি রুবি একটি ভিডিও প্রকাশ করার পর আলোচনা নতুন মোড় নেয়। সালমান হত্যাকাণ্ডের জন্য সালমানের শ্বশুর বাড়ির লোকজন ও নিজের স্বামীকে দায়ী করেন রুবি। জানান, তিনিই সালমান হত্যার একমাত্র জীবিত প্রমাণ।
তবে নানা আলোচনা আর সমালোচনার মধ্য দিয়ে এদফায় একটি বেসরকারী টেলিভিশানে দেয়া সরাসরি সাক্ষাতকারে রুবির বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গেছে। সালমান শাহ’র হত্যা রহস্য উদঘাটন নিয়ে অগনিত ভক্তদের প্রত্যাশা ছিলো সত্যিটি বেরিয়ে আসুক, সত্যিকারের অপরাধীর বিচার হোক । তবে আলোচিত রুবির বক্তব্য ও সাক্ষী কতটুকু ‘গ্রহনযোগ্য’অথবা সত্যতা আছে সেটিও নতুন করে ভাবাচ্ছে অনেককেই।
রাবেয়া সুলতানা রুবি সালমান শাহ ও তার পরিবারকে নিয়ে এবারই প্রথম নয় আগেও নানা ধরনের বিভ্রান্তিকর মিথ্যা কথা বলে বিভিন্ন সময় নানা ভিডিও বার্তা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি ফেসবুকে সালমান শাহ’র মৃত্যু নিয়ে নানা মিথ্যা কথাও প্রচার করছেন। সালমানের মা নীলা চৌধুরীকে কটাক্ষ করে অনেক কথা বলেছেন। সালমান শাহ আত্মহত্যা করেছেন এমন বক্তব্য পূর্বেও বলেছেন। কিন্তু সেদিনের প্রকাশিত ভিডিও আর আজকে একাত্তর জার্নালে দেয়া বক্তব্যে তার সুর পালটে গেল চমকে দেবার মত করেই !
এর আগে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমানের শ্বশুর সাবেক ক্রিকেটার শফিকুল হক হীরা জানান, রুবির বক্তব্য নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। রুবিকে তিনি উম্মাদ আখ্যা দেন। পাশাপাশি বলেন, সালমানের মা নীলা চৌধুরী টাকা দিয়েছেন রুবিকে।
এর পরিপ্রেক্ষিতে রুবি মঙ্গলবার এক স্ট্যাটাসে হীরার উদ্দেশে কয়েকটি প্রশ্ন করেছেন। তিনি বলেন, ‘সামিরার (সালমানের স্ত্রী) পরিবারকে বলো আমি শরীর ও মনের দিক থেকে অনেক ভালো আছি। তারা কীভাবে প্রমাণ করবে যে আমি মানসিকভাবে অসুস্থ? সামিরার বাবা শফিকুল হক হীরা কী করে আমার সমন্ধে এত কিছু জানে?’
বুধবার সকাল ১১ টায় দ্বিতীয় দফায় নিজের আইডি থেকে ফেসবুকের লাইভে এসে সামিরা ও তার পরিবারকে ‘গালাগালি’ করে নিজের ক্ষোভ প্রকাশ করলেন আলোচিত এই রুবি ।
রুবির ফেসবুক থেকে দেখুন সেই ভিডিও

‘সালমানকে আমার সামনেই অপমান করেছিল সামিরা’


আত্মহত্যা নয়, সালমান শাহকে খুন করা হয়েছিল বলে দাবি করে অনলাইনে ভিডিওবার্তা প্রকাশ করে আলোচনায় আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও সালমান শাহ হত্যাকাণ্ড মামলার ৭ নম্বর আসামি রাবেয়া সুলতানা রুবি নামের একজন। দিনভর এ বিষয়টি নিয়েই চলছে আলোচনা সমালোচনা। ফলে জনপ্রিয় এ নায়কের মৃত্যুরহস্যর নতুন মোড় পেল এবার। তার মৃত্যুতে সালমান শাহর স্ত্রী সামিরা জড়িত এটিই এখন প্রতীয়মান হচ্ছে।
চলচ্চিত্রের অনেক তারকাই এখন বিষয়টি নিয়ে সরব হচ্ছেন। সালমান হত্যা বিচারের দাবি জানাচ্ছেন তারা। ফেসবুকে স্টেটাসের মাধ্যমে প্রতিবাদ প্রকাশ করছেন তারা। সালমান শাহ মৃত্যুর পর জনপ্রিয়তা পাওয়া নায়িকা মুনমুন। সালমান শাহর সঙ্গে ভালো পরিচয় ছিল তার। সে পরিচয়ের সূত্র ধরেই আজ দীর্ঘ এক স্টেটাস দিয়েছেন এ নায়িকা।
সেখানে তিনি লেখেন, সালমান ভাইয়ের সাথে আমার কিছু মজার স্মৃতি আছে।
তিনি অনেক চঞ্চল ছিলেন। যেন ছোট্ট শিশুর মতো। তার কোনো অহংকার ছিল না। আমার মতো নতুন নায়িকাকেও আনন্দের সাথেই স্বাগতম জানিয়েছেলিন। তার স্ত্রী সামিরার সাথে হাশমত ভাইয়ের একটি ছবির মহরতে আমার পরিচয় হয়। আমার ভালো লাগেনি মহিলাকে। সালমান ভাইকে উনি আমার সামনেই অপমান করেছিলেন।
স্টেটাসে তিনি সালমান শাহর হত্যার বিচার দাবি করে লেখেন, আমি সালমান ভাই হত্যার বিচার চাই। শুধু আমি নই। বাংলাদেশের সব নাগরিকরাই প্রিয় নায়কের এ নিষ্ঠুর হত্যার বিচার চায়।

সালমান শাহ’র স্ত্রী সামিরার এই অন্তরঙ্গ ছবিটি ফেসবুকে ভাইরাল


সামাজিক গণমাধ্যমে একটি ছবি দেখে চোখ আটকে গেল। ‘অপরাধ চক্র’ ম্যাগাজিনে বহু বছর আগে এই ছবিটি সহ একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছিল। সম্প্রতি রুবি সুলতানা ইস্যুতে সালমান শাহ মৃত্যু রহস্য নিয়ে আবার তর্ক বিতর্ক শুরু হয়। ঠিক সেই বিতর্কে আগুন ধরিয়ে দিলো সামিরা আর ডনের অন্তরঙ্গ দৃশ্যের ছবি সহ খবরটি।
ম্যাগাজিনটি তাদের প্রতিবেদনে অভিযোগ করে লিখেছিল, ‘তাদের মধ্যে ঢাকার কজন ধনকুবের ছিল। এছাড়াও সালমান শাহ’র বন্ধু ডন এসে মাঝে মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কাটাত। সামিরা সালমানের ব্যাস্ততার সুযোগে ইস্কাটন প্লাজার ফ্ল্যাটটিকে তার সেক্স সেন্টারে পরিণত করেছিল।’ প্রতিবেদনে আরো দাবি করা হয় যে, মদ বিয়ারে আসক্ত ছিল সামিরা। আজিজ মোহাম্মদ ভাই সহ অসংখ্য বেড পার্টনার ছিল তার।
সামিরা দিনের পর দিন বিকৃত যৌনতা চালিয়ে যৌন সুখ লাভ করত। চট্টগ্রাম থেকে তার কলেজ জীবনের প্রেমিক রনিকে ডেকে আনত মাঝে মধ্যে। রনি ঢাকায় এসে তার আত্মীয় স্বজনের বাড়িতে রাত্রি যাপন করলেও দিনের বেশিরভাগ সময় সালমান শাহ’র ফ্ল্যাটে সামিরাকে নিয়ে মত্ত থাকত। রনি ছিল সামিরার একান্ত গোপন পুরুষ। এই গোপন পুরুষকে সে যখনই কাছে ডাকত তখনই সে ছুটে আসত সুদূর চট্টগ্রাম থেকে রনিকে নিয়ে নিজের ফ্ল্যাটে গোপন অভিসার চালাবার ঘটনাটি প্রকাশ হতেই রনি চট্টগ্রাম চলে যায়।