Subscribe:
Showing posts with label এক্সক্লুসিভ. Show all posts
Showing posts with label এক্সক্লুসিভ. Show all posts

মোবাইল ফোন হারালে বা চুরি হলে কি করবেন? জেনে নিন সহকারী পুলিশ সুপার মাসরুফ হোসেনের পরামর্শ ।


বর্তমান সময়ে মোবাইল বা স্মার্টফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে বেশি দুশ্চিন্তা থাকে ফোনটির অপব্যবহার নিয়ে। যে কারণেই এ দুশ্চিন্তা। সাধের মোবাইল ফোন হারানোর দুঃখ কী, তা অনেকেই জানে৷ চুরি হলে মনে জাগে আশঙ্কা – চোর বুঝি সব তথ্য পড়ে ফেললো !
চোর ভাবে, চোরাই ফোন বিক্রি করে যদি দু-পয়সা কামানো যায়৷ তাহলে উপায়? মোবাইল ফোন চালু রাখা ও বন্ধ রাখার প্রযুক্তি রয়েছে। কিন্তু দূর থেকে মোবাইল ফোন অকেজো করে ফেলার কার্যকর কোনো পদ্ধতি নেই। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেমন বসে নেই চুরি ঠেকাতে নিত্য নতুন প্রযুক্তি বা সফটওয়্যার তৈরিতে তেমন চোরেরাও বের করছে নানান ফন্দি ফিকির। এই আর্টিকেলটিতে মূলত প্রযুক্তি বিষয়ের চেয়ে আইনগত দিক এবং সচেতনতাকে প্রাধান্য দেয়া হয়েছে। তাহলে জেনে নিন সহকারী পুলিশ সুপার জনাব মাসরুফ হোসেনের পরামর্শ।
প্রিয় সদস্যবৃন্দ,
সুদূর জাপান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই বলে নিই, আমার এই পোস্টটি কোন যাদুমন্ত্রমূলক পোস্ট নয়-কাজেই আশাহত হবার আগেই সতর্ক করে দিই।এখানে আমি শুধু পুলিশি পরামর্শ দিচ্ছি,যেটি হয়ত আপনার কাজে লাগতে পারে। হাতে ৫ মিনিট সময় থাকলে পড়ে দেখুন
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় “আইজেক” ক্লাবের উদ্যেগে বাংলালিংক-এর তৎকালীন সিইও আমাদের একটি সেমিনারে এসেছিলেন। সুইজারল্যান্ডে বাড়ী, তুখোড় স্মার্ট ওই ভদ্রলোক অনেক মজার মজার কথা বলেছিলেন, তার মধ্যে যেটি এখনো মনে আছে সেটি হচ্ছেঃ
“The closest thing to your body after your underwear is your mobile phone”
আমাদের শরীরের ( এবং মনের) এত কাছাকাছি থাকা সত্বেও মোবাইল ফোন চুরি যাওয়াটা আমাদের প্রায় নিত্যদিনের ঘটনা। এই চুরি ঠেকাতে আদি এবং অকৃত্রিম একটাই পরামর্শঃ সতর্ক থাকুন।
আমি নিজে খুব “মেসি”(ফুটবলার Leo Messi না, অগোছালো Messy) টাইপের মানুষ, প্রায়ই এটা ওটা হারিয়ে ফেলি। এই সেদিনই মাথা ঢাকার ক্যাপটা সুন্দর করে মেট্রো রেলে ফেলে রেখে চলে এসেছি।খেয়াল করে লাভ হয়নি, আমার চোখের সামনে ট্রেন ছেড়ে দিলো, আমি শুধুই “চেয়ে চেয়ে দেখলাম”।আপনার অবস্থাও এরকম যদি হয়, সবচেয়ে ভালো বেল্ট টাইপ কিছু ব্যবহার করা। বাসে ওঠার সময় পকেটে এক-হাত দিয়ে উঠুন, মোবাইল-মানিব্যাগ যে পকেটে রেখেছেন ওটা ধরে রাখুন।
আজ একটা মেসেজ পেলাম, এক ভদ্রমহিলা লিখেছেন, গত ৫ মাসে উনার ৩ টা মোবাইল হারিয়েছে, সব কটাই আইফোন আর গ্যালাক্সী নোট।
৫ মাসে যদি ৩ টা আইফোন আর গ্যালাক্সী নোট হারানর “সামর্থ্য” আপনার থাকে, সেক্ষেত্রে পুলিশি পরামর্শ খুব একটা খুব একটা প্রয়োজন নেই, প্রয়োজন সতর্ক হওয়া অথবা অতিরিক্ত টাকা এতিমখানায়(কিংবা দুঃস্থ পুলিশ কল্যান সংস্থায়) দান করে দেয়া।
এবার কাজের কথায় আসি। যদি সতর্ক থাকার পরেও আপনার মোবাইল ফোন চুরি যায়, সেক্ষেত্রে নিম্নোক্ত তিনটি স্টেপ অনুসরণ করুনঃ
১) আইএমইআই নম্বর উল্লেখ পূর্বক থানায় জিডি করুন
২) জিডির এক কপি সহ র‍্যাবে অভিযোগ করুন। অনেকেই জানেন না, র‍্যাব পুলিশেরই একটি বিশেষায়িত ইউনিট।
৩) জিডির কপিতে উল্লেখ করা অফিসারের সাথে যোগাযোগ রাখুন এবং তার মাধ্যমে ডিবি এর ট্র্যাকিং টিমের সহায়তা নিন।
অনেক সময় দেখা যায় আইটিতে দক্ষ ইউজার নিজেই ট্র্যাক করে বের করে ফেলেছেন মোবাইলের অবস্থান। এরকম হলে ডিবির জন্যে বসে থেকে লাভ নেই, লোকেশন সহ জিডিতে উল্লেখিত অফিসারের সহায়তা নিয়ে চোর মশাইকে “খপ” করে ধরে ফেলুন।
জিডি করে বেশিরভাগ সময়েই ফোন ফেরত পাওয়া যায়না। এর কারণ হচ্ছে, আমাদের ট্র্যাকিং টিম মূলতঃ প্রায়োরিটি দেয় অতি গুরুত্বপূর্ন কেইসগুলোর মোবাইল ট্র্যাকিং-কে।খুন, সন্ত্রাস-ইত্যাদি সংশ্লিষ্ট মোবাইল ট্র্যাক করাই এদের মূল কাজ, তাই হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের সিরিয়াল বহু পরে আসে- ততদিনে আপনি নতুন মোবাইল কিনে ফেলেন!
তবুও জিডি করবেন কেনঃ
১) আপনার মোবাইল ব্যবহার করে কেউ অপকর্ম করলে ওটা যাতে আপনার ঘাড়ে না পড়ে সেজন্যে। আপনার হারিয়ে যাওয়া মোবাইলে সংরক্ষিত তথ্য ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে, জিডির কপি দেখিয়ে সেটার দায় থেকে রক্ষা পেতে পারবেন।
২) হঠাৎ হঠাৎ জিডির দ্বারা ট্র্যাকিং করে মোবাইল পাওয়া গেলেও যেতে পারে।
এবার মেয়েদের জন্যে একটা পরামর্শ, জেন্ডার বায়াসড শোনালেও ক্ষমা চেয়ে নিচ্ছিঃ
প্লিজ, মোবাইল ফোনে নিজেদের এমন কোন ছবি রাখবেন না যেটা প্রকাশ হওয়াটা আপনার জন্যে সামাজিক এবং অন্যান্য ক্ষতি বয়ে আনতে পারে।আরো ভালো হয়, যদি এধরণের ছবি না তোলেন। অন্তরংগ মুহূর্তে কেউ ওরকম ছবি তুলতে চাইলে ওই ভদ্রলোকের(ক্ষেত্রবিশেষে ভদ্রমহিলার) উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে উঠুন, একবারের ভালবাসা সারাজীবনের ভালবাসা নয়! এটা পুলিশি অভিজ্ঞতা থেকে পাওয়া Strictly Professional একটা পরামর্শ দিলাম।

২০১৭ সালে আরও কী কী ঘটতে চলেছে? নস্ত্রাদামুসের এই ১০টি ভবিষ্যৎবাণী আপনার ‌বুক কাঁপিয়ে দেবে


নস্ত্রাদামুস ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন‌ তাঁর আশ্চর্য ভবিষ্যৎবাণীর জন্য। ২০১৭ সালের আশপাশের সময়ে কী ঘটতে চলেছে, সে সম্পর্কে কী বলে গিয়েছিলেন তিনি? আসুন জেনে নিই—
পশুরূপী মানুষ— এই কি মানুষের ভবিষ্যৎ! ছবি: ইগোর মরস্কিন
১৬শ শতকের ফরাসি পদার্থবিদ ও জ্যোতির্বিদ মাইকেল দে নোতর দাম, ওরফে নস্ত্রাদামুস, ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন‌ তাঁর আশ্চর্য ভবিষ্যৎবাণীর জন্য।
‘দি প্রফেসিস’— এই ইংরেজি নামে পরিচিত তাঁর বইটিতে লেখা রহস্যে ঘেরা ভবিষ্যৎবার্তাগুলির অনেকগুলিই কালক্রমে সত্য বলে প্রমাণিত হয়েছে।
১৯৩০-এর দশকে হিটলারের উত্থান, আমেরিকার কেনেডি-ভাইদের নিহত হওয়ার ঘটনা, নেপোলিয়নের পরাজয়, এমনকী ৯/১১-এ
আমেরিকায় সন্ত্রাসবাদী হামলা— সবটাই তিনি রহস্যময় ভাষায় বলে গিয়েছিলেন ৫০০ বছর আগেই। ২০১৭ সালের আশপাশের
সময়ে কী ঘটতে চলেছে, সে সম্পর্কে কী বলে গিয়েছিলেন তিনি? আসুন জেনে নিই—
১. তৃতীয় বিশ্বযুদ্ধ:
নস্ত্রাদামুসের গণনা অনুসারে, ২০১৭ সালেই পৃথিবীর বৃহৎ রাষ্ট্রশক্তিগুলির মধ্যে এক ব্যাপক যুদ্ধ শুরু হবে। যা দীর্ঘ ২৭ বছর স্থায়ী হবে, এবং বিপুল প্রাণহানির কারণ হবে।
অনেকেই মনে করেন, নস্ত্রাদামুস ইঙ্গিতে তৃতীয় বিশ্বযুদ্ধের কথাই বলে গিয়েছিলেন।
২. ভিস্যুভিয়াস থেকে অগ্ন্যুৎপাৎ:
আগ্নেয়গিরি ভিস্যুভিয়াস থেকে এক ব্যাপক অগ্নুৎপাৎ ঘটবে, এবং তার ঠিক পরে-পরেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠবে পৃথিবী, যে
ভূমিকম্পে ৬ হাজার থেকে ১৬ হাজার মানুষের মৃত্যু‌ হবে।
৩. ইতিহাসের ভয়ঙ্করতম ভূমিকম্প:
ইতিহাসের ভয়ঙ্করতম ভূমিকম্পটি দেখা দেবে ২০১৭ সালেই। এটির উৎপত্তিস্থল হবে আমেরিকার পশ্চিমাঞ্চল, কিন্তু এর ব্যাপকতা গোটা পৃথিবীকেই কাঁপিয়ে দেবে।
৪. সন্তান ধারণের অনুমতি:
নস্ত্রাদামুসের গণনা অনুযায়ী, পৃথিবীর বিভিন্ন দেশে এই বছরেই এমন আইন চালু হবে, যে আইন অনুসারে সন্তানের পিতা-মাতা
হওয়ার আগে সরকারি অনুমতি নিতে হবে দম্পতিদের।
নস্ত্রাদামুস
৫. বিশ্ব-অর্থনীতির বিপর্যয়:
বিশ্ব-অর্থনীতি এই বছর নাগাদই ভেঙে পড়বে। নস্ত্রাদামুস রহস্যময় ভাষায় এই ইঙ্গিত দিয়ে লিখেছেন, ‘‘ধনীরা তাদের জীবদ্দশায় বহুবার মৃত্যুর সম্মুখীন হবে।’’
৬. মানুষের দৈহিক বয়স কমে যাবে:
নস্ত্রাদামুসের মতে, এই সময় চিকিৎসাবিদ্যার এমন উন্নতি হবে যে, ৮০ বছর বয়স্ক মানুষকে দেখতে লাগবে ৫০ বছর বয়সির মতো। সেইসঙ্গে মানুষের আয়ু ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
৭. প্রকৃতির সর্বনাশ:
নস্ত্রাদামুস লিখে গিয়েছেন, ২০১৭ সাল নাগাদ ‘‘রাজারা অরণ্যকে হরণ করবে, আকাশ ফেটে যাবে, উত্তাপে দগ্ধ হবে মাটি।’’ যার সহজ
অর্থ— বসতির প্রয়োজনে প্রাকৃতিক অরণ্যকে ধ্বংস করার সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রের মাথারা, বায়ুমণ্ডলের ওজন স্তরে ছিদ্র দেখা দেবে, এবং যার ফলে সূর্যের অতিবেগুণি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে ক্ষয়ক্ষতি ঘটাবে জীবকুলের।
৮. করদান থেকে মুক্তি:
নস্ত্রাদামুস লিখেছেন, ‘‘মানুষ রাজাকে কর দান করতে অস্বীকার করবে।’’ অর্থাৎ কোনও এক ব্যাপক গণবিপ্লবের পরিণামে কর ব্যবস্থারই অবলোপন ঘটবে।
৯. পশুপাখির সঙ্গে মানুষের সখ্য:
নস্ত্রাদামুস লিখে গিয়েছেন, ‘‘শুয়োরেরা মানুষের ভাই হয়ে উঠবে।’’ এর অর্থ কী, মানুষ পশুসুলভ বর্বর হয়ে উঠবে, নাকি পশুকুলের
সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যের সম্পর্ক স্থাপিত হবে মানুষের? বর্তমান পৃথিবীতে প্রথম ঘটনাটিই যেন বেশি সম্ভব বলে মনে হয়।
১০. ভাষার ব্যবধান দূরীভূত হবে:
নস্ত্রাদামুস বলে গিয়েছেন, কোনও এক বিশেষ যন্ত্রের কল্যাণে ভাষায়-ভাষায় দূরত্ব ঘুচে যাবে। অনেকেই মনে করেন, এই বিশেষ যন্ত্রটি আসলে কম্পিউটার।

এক ফোন থেকে অন্য ফোনে এমবি পাঠাবেন যেভাবে!


আলাদাভাবে এমবি না কিনে আপনি এক সিম থেকেই বিভিন্ন সিমে সহজে এমবি শেয়ার করতে পারেন। কিভাবে করবেন?? নিচের পদ্ধতি অনুসরন করুন।
এক ফোন থেকে অন্য ফোনে MB পাঠেতে নিচের পধতি অনুসরণ করুনঃ
১০ এম.বি পার করতে হলে ডায়াল করুন
*১৪১&৭২১*১১* যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার #
২৫ এম.বি পার করতে হলে ডায়াল করুন
*১৪১&৭২১*৯* যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার #
৬০ এম.বি পার করতে হলে ডায়াল করুন
*১৪১&৭২১*৪* যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার #
না জিপি থেকে জিপি মেগাবাইট ট্রান্সফার করা যায় না তবে বিভিন্ন এমবির প্যাকেজ উপহার দিতেন পারেন, জিপি সিমে ব্যলেন্স ট্রান্সফার এর মত এমবি ও ট্রান্সফার করতে পারবেন ।
জিপি টু জিপি নাম্বার এ যে ভাবে এমবি ট্রান্সফার করবেন তা নিচে দেওয়া হলঃ
৭৫ এমবি = igift 75mb
receiver’s no senders name
২৫০ এমবি= igift 250mb
receiver’s no senders name পাঠিয়ে দিবেন ৫০০০ এ।

যেন অবিকল বঙ্গবন্ধু! ভুল হতে পারে আপনারও!!


শিরোনাম পড়ে আঁতকে উঠতে পাড়েন যে কেউ। তবে ঘটনা কিন্তু মিথ্যা নয়। ফেসবুক দুনিয়ায় এক ব্যক্তির ছবি পাওয়া গিয়েছে যিনি দেখতে হুবহু বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমানের মতো। যেন অবিকল কপি টু পেস্ট। যে কেউ প্রথম দেখায় ছবিটাকে বঙ্গবন্ধুর প্রকৃত ছবি বলে মেনে নিতে পারেন। তবে একটু খেয়াল করলেই ভুলটা বুঝতে পারবেন।

ফেসবুকে এই বঙ্গবন্ধু রূপি ব্যক্তির ছবি পোস্ট করে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‌বলেন তো উনি কে? তিনি অভিনয় করছেন বঙ্গবন্ধুর চরিত্রে। সরকারি অনুদানের ছবিটা শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে।

কিন্তু চলচ্চিত্রটি কে নির্মাণ করছেন, কিংবা অভিনেতা অভিনেত্রী কারা, এ বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি পোস্টটিতে। অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মাণ হচ্ছে এমন কোনো চলচ্চিত্রকে সরকারি অনুদান এখন পর্যন্ত দেওয়া হয়নি। তাহলে কী ব্যক্তি উদ্যোগে কেউ ছবিটা বানাচ্ছেন? সে তথ্যও পাওয়া যায়নি এখন পর্যন্ত।

প্রিয় ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, যা জানলে আপনি বেশ খুশি হবেন!


‘প্রাইভেট মেসেজিং’ ফিচার যুক্ত করতে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জারে। এ ব্যবস্থা প্রেরকের ডিভাইস থেকে বার্তা এনক্রিপ্টেড অবস্থায় পাঠানোর পর তা শুধু মাত্র প্রাপকের ডিভাইসেই ডিক্রিপ্ট করা যায়। মাঝপথে তৃতীয় কোনো পক্ষ বার্তাটি হাতে পেলেও; তা তার পক্ষে পড়া সম্ভব হয়না।
এবছর জুনেই ফেসবুক মেসেঞ্জারে এ ফিচারটি যোগ করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
এপ্রিলের শুরুতে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ সর্বপ্রথম এ সেবাটি চালু করে।
হোয়াটসঅ্যাপকে টিক্কা দিতে এপ্রিলের শেষদিকে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ফিচারটি যোগ করে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ভাইবার। এবার এ সেবার আওতায় আসছে ফেসবুক মেসেঞ্জার।
ফেসবুকের মেসেজিং সেবার ভাইস প্রেসিডেন্ট ডেভিট মারকাস এক বার্তায় জানিয়েছেন: মেসেজিং এর জন্য আপনার প্রথম পছন্দ হতে চাইছে ফেসবুক মেসেঞ্জার। আবার দিন দিন বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মেসেজিং সেবার নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। এই বাস্তবতায় সর্বোচ্চ নিরাপত্তা দিতেই ফেসবুকের মেসেঞ্জারে যোগ হল এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা প্রাইভেট মেসেজিং ফিচার। -চ্যানেল আই

ফেসবুকের নতুম নিয়মঃ না মানলে ব্লক হয়ে যেতে পারে আপনার আইডি!জানুন বিস্তারিত।


যে সব কারণে সাধারণত ফেসবুক আইডি ব্লক হয় তার কয়েকটি তা থেকে উত্তরণের উপায়সহ উল্লেখ করলামঃ
১. ফেসবুক স্ট্যাটাসে বা ম্যাসেজে আক্রমাত্মক এমন কিছু লিখবেন না যেটা পড়ে মনে হয় আপনি কাউকে হুমকি দিচ্ছেন এমনটা যদি করেন তাহলে সেই বাক্তি যদি আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করে তাহলে আপনি কিন্তু ব্লক হতেই পারেন,
ফেসবুক এই অভিযোগটিকে খুবই গুরুত্ব সহ বিচার করে। তাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি থেকে কাউকে হুমকি দেওয়া থেকে বিরত থাকুন।
২. আমারা যারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট করি তারা ফেসবুকে ফ্রেন্ড লিস্ট বন্ধু বাড়ানোর জন্য এক দিনে একাধিক জনকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দিই যা মোটেও ঠিক নয়। এই ভাবে সীমা অতিক্রম করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না।
৩. একই দিনে যদি ফেসবুক পেজ বা গ্রুপে একই ম্যাসেজ লিখে একাধিক বার ম্যাসেজ করা হয় তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেটে পারে । এ ক্ষেত্রে আপনি সেই সব ম্যাসেজ করার সময় কিছুটা পরিবর্তন করে করে ম্যাসেজ করুন ।
৪. আপনি যদি আপনার নিজের ফেসবুক ওয়ালেও একই পোস্ট একাধিক বার দেন তাহলে সেটাকে ফেসবুক স্প্যাম ভেবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে তাই এটা থেকে বিরত থাকার চেষ্টা করুন।
৫. আপনি যদি প্রতিদিন একাধিক ফেসবুক ফ্যান পেজে লাইক করেন তাহলে আপনাকে প্রথমে সতর্কবার্তা দেবে। আপনি যদি তাও একি ভাবে কাজটি চালিয়ে যান তাহলে অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে।
*****আপনাদের অনুরোধক্রমে আরো কিছু বিষয় আমি এই লেখার সাথে যোগ করে দিলাম,আমি বলেছিলাম বাংলাদেশী সাব্বিরের আছে 82000 ফেসবুক আইডি, হয়তো আপনার কিংবা অনেকের আইডি আছে তার কাছে,আপনি নিজেও সেটা জানেন না.
এবার নিচের লেখাটি আবারো পড়ুন.
প্রতিদিন আমাদের আইটি বিভাগে অসংখ্য কল আসে, অনেকেই অভিযোগ করেন তাদের ফেসবুক আইডি তে লগইন করতে পারেন না,আবার অনেকেই অভিযোগ করেন তাদের ফেসবুক আইডি থেকে অনেক সময় আজেবাজে কিছু ছবি শেয়ার করা হয় কিন্তু তারা সেটা নিজেরা করেন না,
এখন আমার প্রশ্ন তাহলে এগুলো কি ভুতে করে,না এগুলো মনুস্যবাহি কিছু জানোয়ার এর কাজ যারা হ্যাকিং করে অন্যের ফেসবুক আইডি তে প্রবেশ করে,
আপনার ফেসবুক আইডি নিরাপদে রাখতে হলে ফেসবুকের প্রাইভেসি এবং সেটিংস ঠিকমতো রাখার পাশাপাশি এই কাজগুলো কখনো করবেন না
কোন পোস্টের নিচে অনেকেই কমেন্ট করেন কিংবা বিভিন্ন গ্রুপ এ স্টাটাস দেন এভাবে ব্রেকিং নিউজ এইমাত্র ফাস হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গোপণ সেক্স ভিডিও,ভিডিও টি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন.
অনেকেই আবার এভাবে দেন,নায়িকা পুর্নিমা যে এত খারাপ নিচের সেক্স ভিডিও টি না দেখলে বুজতে পারতাম না,
আবার অনেক সময় টাকার লোভ দেখিয়ে এভাবে দেওয়া হয়,নিচের সহজ প্রশ্ন গুলোর উত্তর দিয়ে বুজে নিন দুইশো টাকা বিকাশ,
অনেকেই আবার অন্যভাবে লিংক গুলো ছাড়েন,এই ধরুন এভাবে আপনি কি আপনার ফেসবুকে অটো ফলোয়ার বাড়াতে চান,অটো লাইক চান তাহলে নিচের লিংকে ক্লিক করো.
এই সব লিংক গুলোতে থাকে অটো জেনারেটেড পাওয়ার,আপনি ক্লিক করার সাথে সাথেই আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে হ্যাকারদের হাতে.
অনেক সময় হ্যাকাররা এগুলো হ্যাকিং করে অনেকের কাছে টাকা দাবি করে আবার কারও আইডি একটু পপুলার দেখলে সেগুলো পাসওয়ার্ড চেঞ্জ করে ব্যাবহার করে, নিজের আইডি নিরাপদে রাখতে হলে কখনো এইসব লিংকে ক্লিক করে আপনার মুল্যবান সম্পদটি নস্ট করবেন না.
এগুলো হলো হ্যাকিং এর সহজ সিস্টেম এছাড়াও অনেক কঠিন পন্থা প্রয়োগ করতে পারে সেগুলো হলো এমন,যদি আপনার ফেসবুকের মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি জানা থাকে তাহলে কিছু অটোরান সফটওয়্যার এর মাধ্যমে বার বার সার্চ করে পাসওয়ার্ড খুজেঁ বের করা হয়.
তাই যথাসম্ভব ফেসবুকের ইমেল এবং মোবাইল নাম্বার গোপন রাখা সবচাইতে ভালো

৭১ টি মৃতদেহ নিয়ে ৭৩ বছর ধরে সমুদ্রে রহস্যময় ডুবোজাহাজ, জানুন রহস্য


৭১ টি মৃতদেহ নিয়ে ৭৩ বছর ধরে সমুদ্রের গভীরে ঘুমিয়ে ছিল সে । ঘুম ভাঙল ডাইভারদের আনাগোনায় । ‘সে‘ হল একটি ব্রিটিশ ডুবোজাহাজ । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে তার ঠিকানা ছিল সাগরের গহিনে । ইতালির সারদিনিয়া উপকূলে তাভালারা দ্বীপের কাছে সমুদ্রের ১০০ মিটার গভীরে পাওয়া গেল ডুবোজাহাজটিকে ।
১৯৪২ সালের ২৮ ডিসেম্বর মাল্টা বন্দর ছেড়ে রওনা দেয় ডুবোজাহাজটি । প্রথম লক্ষ্য ছিল দুটি ইতালীয় যুদ্ধজাহাজ ধ্বংস করা । সেটি নোঙর ফেলে মাদালেনা বন্দরের কাছে । ৩১ ডিসেম্বর সিগন্যালও পাঠায় । কিন্তু ১৯৪৩-এর ২ জানুয়ারি থেকে ডুবোজাহাজটির কোনও খোঁজ পাওয়া যায় না । ১২৯০ টন ওজনের জলযানটি যেন হাওয়ায় মিলিয়ে যায় ।
৭৩ বছর পরে আবার তার খোঁজ পাওয়া গেল । জানা গেছে‚ জাহাজটির ক্ষতি নগণ্য । বিস্ফোরণে সামান্য ক্ষতি হয়েছে । মনে করা হচ্ছে‚ অক্সিজেনের অভাবে মৃত্যু হয় এর ৭১ জন ক্রু-য়ের । তাঁদের শনাক্ত করে পরিবার পরিজনকে জানানোর চেষ্টা চলছে ।

ব্রেকিং নিউজ! গ্রামীণফোনে সবার জন্য ফ্রি ইন্টারনেট! জেনে নিন কিভাবে ?


প্রান্তিক মানুষকে তথ্য প্রযুক্তির আওতায় নিয়ে আসতে এবার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে দেশের বৃহৎ মোবাইল কোম্পানি গ্রামীণফোন।
এখন যেসব গ্রাহক ইন্টারনেটের সঙ্গে যুক্ত হননি, তাদের জন্য ইজি নেট চালু করেছে প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোন বলছে, এর মাধ্যমে তারা গ্রামীণ ফোন ব্যবহারকারী গ্রাহকদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতন করেব।
*৫০০০*৫৫# এই নম্বরে ডায়াল করে পাওয়া যাবে এই সেবা।
গত রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে ইজি নেটের উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদের কাছে ইজি নেটের ধারণা
উপস্থাপন করেন গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান।
সংবাদ সম্মেলনে ইয়াসির আজমান বলেন, ইজি নেট ব্যবহার করে গ্রাহকরা বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে ইন্টারনেট
সম্পর্কে শিখতে পারবেন। একই সঙ্গে তারা নির্দিষ্ট কিছু ওয়েব সাইট বিনা খরচে ব্রাউজ করতে পারবেন। চাইলে কিনতে পারবেন যেকোন ধরনের প্যাকেজ।
সংবাদ সম্মেলরনে জানানো হয়, গ্রাহকরা তাদের ফোন থেকে নির্দিষ্ট নম্বরে ডায়াল করলে একটি ফিরতি এসএমএস এ একটি লিঙ্ক পাবেন।
সেই লিঙ্কে ক্লিক করলেই সহজে তিনি নির্ধারিত পেজ পেয়ে যাবেন।
আজমান বলেন, আমরা ২০১৭ সালের মধ্যে সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চাই। তারই অংশ হিসেবে যারা ইন্টারনেট
বুঝেন না, জানেন না, তাদেরকে ইন্টারনেট এর সুবিধা জানাতে চাই। এর মাধ্যমে গ্রামীণফোনের নতুন ইন্টারনেট ব্যবহারকারীও তৈরি হবে।
আগামী তিন মাস নতুন এই সেবা নিয়ে বিশেষ প্রচারণা চালাবে গ্রামীণফোন।বর্তমানে গ্রামীণ ফোন ব্যবহারকারীরা মাসে ২০০ এমবি ইন্টারনেট ব্যবহার করছে। ভবিষ্যতে এটি আরো বাড়বে।
এ সম্পর্কে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব শেঠি এক বার্তায় বলেন, গ্রামীণফোন সবার জন্য ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে।
ইজি নেট তারই প্রমাণ। আমরা জেনেছি, সচেতনার অভাবে অনেকে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। আমরা বিশ্বাস করি,
এক্ষেত্রে ইজি নেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সস্তা হয়ে গেল আই-ফোন? এত কম দামে পাওয়া যাবে অবিশ্বাস্য!!


একটা আই-ফোন পকেটে থাকলে যেন হাতে চাঁদ পাওয়ার মতো অনুভূতি। এই একটা আই-ফোনের জন্য হা-হুতাশের শেষ নেই। এবার হয়তো সেই হতাশা কাটানোর সুযোগটা এসেই গেল।
অবশেষে ভারতে মোবাইল ফোনের বাজার ধরতে কাজটা করেই ফেলল আই-ফোন। আর এর ফলে যেন হাতে স্বর্গ পাওয়ার উপক্রম হল মোবাইল ব্যবহারকারীদের। কারণ, আই-ফোনের দামে বিপুল ছাড় দেওয়া শুরু করেছে অ্যাপেল। সর্বভারতীয় এক নিউজ পোর্টালে প্রকাশিত হওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, আই-ফোনের দাম এতটাই সস্তা করে দেওয়া হয়েছে যে, বিপাকে পড়ে গিয়েছে অন্য মোবাইল সংস্থাগুলি।
প্রকাশিত এই রিপোর্টে দাবি করা হয়েছে, ভারত ছাড়া এই মুহূর্তে বিশ্বের অন্য কোনও বাজারে আই-ফোন-এর বিক্রিতে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু, ভারতে বাজার ধরতে হলে যে কম দামে হ্যান্ডসেট বিক্রি করতে হবে, তা বুঝে গিয়েছে অ্যাপেল। তাই হ্যান্ডসেটের দামে বিপুল ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। দোকান থেকে আই-ফোন কিনলে এই ছাড় পাওয়া যাবে এবং সেইসঙ্গে মিলবে ৫ হাজার টাকার ক্যাশ-ব্যাক অফার। ৯০ দিনের মধ্যে এই ৫ হাজার টাকা ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে ফেরত আসবে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।
আই-ফোনের এই বিপুল ছাড়ে যেমন ‘আই-ফোন এসই’-এর ১৬ জিবির দাম পড়ছে ১৯,৯৯৯ টাকা। এর আসল দাম ৩৯,০০০ টাকা। ‘আই ফোন এসই’-এর ৬৪ জিবির দাম পড়ছে ২৫,৯৯৯ টাকা। এর আসল দাম ৪৪,০০০ টাকা। তবে খেয়াল রাখতে হবে, এই অফারে কোনও ইএমআই নেই। ক্রেডিট কার্ড দিয়ে একবারে দাম মেটাতে হবে। আর এই ক্রেডিটকার্ডেই ফেরত আসবে ৫ হাজার টাকা।

শুধু ১টি দুই টাকার কয়েন থেকেই চাইলে আয় করতে পারেন ৪ লাখ টাকা। জেনে নিন কিভাবে??


শুধু ১টি দুই টাকার কয়েন থেকেই চাইলে আয় করতে পারেন ৪ লাখ টাকা। জেনে নিন কিভাবে. এযুগে একটি দুটাকার কয়েনের কতটুকুই বা দাম?
আজকাল এক জন ভিখারিকেও দুটাকার কয়েন ভিক্ষা দিতে গেলে তিনি বোধহয় মুখ ফিরিয়ে চলে যাবেন। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, একটি দু’টাকার কয়েনও আপনার সামনে খুলে দিতে পারে তিন লক্ষ টাকা উপার্জনের সুযোগ! শুনে যতই অবাক লাগুক না কেন, অন্ধ্রপ্রদেশের মানুষ বি চন্দ্রশেখর এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলেছেন।
বি চন্দ্রশেখরের একটি ভিন্টেজ কয়েনের দোকান চালান। হায়দ্রাবাদে ওয়ার্ল্ড তেলুগু কনফারেন্সের অফিসের সামনে রাস্তার ধারে ছোট্ট দোকান চন্দ্রশেখরের। পুরনো কয়েন বিক্রি হয় সেই দোকান থেকে। তেলুগু কনফারেন্সের অফিসে সারা দিনই লোকজনের যাতায়াত লেগেই থাকে। তাঁদের মধ্যেই উৎসাহী লোকজনেরা উঁকিঝুঁকি মারেন চন্দ্রশেখরের দোকানে। যাঁরা পুরনো কয়েন সংগ্রহ করতে আগ্রহী, তাঁরা পছন্দমতো কয়েন কিনে নিয়ে যান চন্দ্রশেখরের কাছ থেকে। যা রোজগার হয়, তাতেই সংসার চলে যায় চন্দ্রশেখরের।
কিন্তু নিছক সংসার চালানো নয়, পুরনো কয়েন বেচে লাখপতি হয়ে গিয়েছেন চন্দ্রশেখর। এবং যেটা আরও আশ্চর্যের তা হল এই তথ্য যে, কেবল একটি দুটাকার কয়েন তাঁকে তিন লক্ষ টাকা উপার্জনের সুযোগ করে দিয়েছে। দিন কয়েক আগে একটি দু’টাকার কয়েন তাঁর কাছ থেকে এক জন কিনে নিয়ে গিয়েছেন তিন লক্ষ টাকার বিনিময়ে।
কিন্তু কেন একটি কয়েনের দাম তিন লক্ষ টাকা? কী এমন বিশেষত্ব সেই কয়েনের? আসলে এই বিশেষ দু’ টাকার কয়েনটি তৈরি হয় ১৯৭৩ সালে মুম্বই মিন্টে। মুম্বই মিন্ট ভারতের প্রাচীনতম টাঁকশালগুলির মধ্যে একটি। মুম্বই মিন্টে তৈরি করা মুদ্রায় একটি ডটের আকারে হিরের ছবি খোদাই করা থাকে। ফলে সংগ্রাহকদের কাছে এই ধরনের কয়েনের বিশেষ মূল্য রয়েছে। সেই রকমই কোনও এক উৎসাহী কয়েন সংগ্রাহক এসেছিলেন চন্দ্রশেখরের দোকানে। নিজের সংগ্রহে থেকে যাওয়া এই প্রাচীন কয়েনের দাম যে যথেষ্ট বেশি, তা জানতেন চন্দ্রশেখরও। তিনিও তাই সুযোগ বুঝে চড়া দাম হাঁকেন। দরাদরিতে তিন লক্ষ টাকায় বিক্রি হয়ে যায় সেই কয়েন। অতএব, কয়েন জমানোর শখ যদি আপনার থাকে, এবং ভাগ্য যদি অনুকূল হয়, তাহলে দু’টাকার কয়েন থেকে লাখপতি হতে পারেন আপনিও।
সৌজন্যেঃ এবেলা

কে এই আজিজ মোহাম্মদ? সোনারগাঁও হোটেলে এত টাকা নিয়ে কি করছিল সামিরা? বেরিয়ে এসেছে অনেক রহস্যজনক তথ্য!!


সালমানকে হত্যা করা হয়েছে বলে দাবি করলেন সালমান শাহ’র ছোট ভাই শাহরান। তিনি বলেন, সালমান শাহ হত্যার পুরো ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। আমরা যখন সালমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তাদের সাথে চালাকির আশ্রয় নেওয়া হয়।
আমার বাবা-মাকে আলাদা ভাবে সরিয়ে দিয়ে দ্রুত পোস্ট মর্টেম করতে নিয়ে যাওয়া হয়। আমি পোস্ট মর্টেম এর সময় থাকতে চেয়েছিলাম আমাকে থাকতে দেওয়া হয়নি।
আজ সকালে শাহরান মা নীলা চৌধুরীর সাথে ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন। শাহরান লাইভে দাবি করেন সালমান শাহ’র ওজনের কথা উল্লেখ করে বলেন, যদি সে ফ্যানে ঝুলে আত্মহত্যা করে
তাহলে ফ্যান একটুও বাঁকা হলো না কেন? ফ্যান তো ভেঙে পড়ার কথা।
তিনি বলেন, সালমান শাহ যদি আত্মহত্যাই করে থাকে তাহলে সকালে ঘুম থেকে উঠে কেন করলো? মানুষ তো ঘুম থেকে উঠে এরকম করতে পারে না, করলে রাতেই করতে পারতো।
সালমান শাহকে হত্যা করা হয়েছে উল্লেখ করে শাহরান বলেন, যদি সালমান শাহকে আত্মহত্যা করে থাকে তাহলে তার রুমের দরজায় কেন দায়ের কোপ থাকবে? দেওয়ালে কেন ধস্তাধস্তির চিহ্ন থাকবে? আমি নিজে দেখেছি সেসব। আমার ভাই মার্লবোরো গোল্ড ব্র্যান্ডের সিগারেট খেতো, সেখানে অন্য ব্র্যান্ডের সিগারেটের খোসা আসলো কোথা থেকে? কারা খেয়েছিল এই সিগারেট?
শাহরাণ বলেন, সামিরাকে ‘কিস’ করার জন্য আজিজ মোহাম্মদকে ভাইকে সালমান প্রকাশ্যে সোনারগাঁও হোটেলে চড় মেরেছিল। এই বিষয়টা সবাই জানে। ওইদিন টাকা সহ সামিরাকে হাতেনাতে ধরে ফেলে সালমান ভাই , এ টাকা কিভাবে পেয়েছিল সামিরা তার কোন সদত্তর দিতে পারেনি … সম্ভবত এই টাকা দিয়ে কোন ষড়যন্ত্র করার কাজে নিয়েছিল সামিরা আজিজের কাছ থেকে ।
শাহরান বলেন, আমার ভাইকে আমি চিনি, আমার সাথে সে অনেক ঘনিষ্ঠ। যদি তার মনে কোনো এরকম চিন্তা থাকতো তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতো। আমরা একই বিছানায় ঘুমাতাম।
দাফনের আগে আমি তাকে গোসল করিয়েছিলাম। আমি তার ফাঁসির কোনো চিহ্ন ছিল না, একটা টেলিফোনের তার জড়ানোর চেষ্টা করা হয়েছিল।
শাহরান বাংলাদেশ সরকারের কাছে শালমান শাহ হত্যার বিচার চেয়েছেন। তিনি বলেন, আমার ভাইয়ের হত্যাকারীদের শাস্তি হোক, একটা ফেয়ার বিচার হোক।

সালমান শাহ’র মৃত্যুর পরে সামিরার ভাইরাল সেই ছবিটি!




বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়ক সালমান শাহ আজ থেকে ২১ বছর আগে পরপারে পাড়ি জমালেও তাকে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। প্রয়াত এই জনপ্রিয় অভিনেতার মৃত্যু কীভাবে হলো সেটাই যেন বড় রহস্য হয়ে উঠেছে। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে দর্শক হৃদয়ে স্থান করে নেওয়া সালমান শাহ কেন পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন, নাকি ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন, সেই রহস্য উন্মোচনে সালমানের লাশ উদ্ধারের ঘটনার প্রতিটি বিষয় চুলচেরা বিশ্লেষণ করছেন ভক্তরা।
আর এমনই একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনের নিজ বাসা থেকে লাশ উদ্ধারের পরের একটি ছবিকে ঘিরেই আগ্রহের কমতি নেই সালমান ভক্তদের।
ফেসবুকে সালমান ভক্তদের দাবি, ছবিটিতে বাম পাশ থেকে সালমানের মামা আলমগীর কুমকুম, তার পাশে সালমানের মা নীলা চৌধুরী ও সব শেষে সালমান শাহ’র স্ত্রী সামিরা হক। ছবিটিকে ঘিরে সালমানের লাশ উদ্ধারের দিন কার-কেমন অনুভূতি ও প্রতিক্রিয়া ছিল, তা ধারণা করার চেষ্টা করছেন ফেসবুক জুড়ে সালমান ভক্তরা।
ভক্তদের কেউ কেউ এতে সামিরার কড়া সমালোচনা করছেন, আবার কেউ কেউ সে সময়ের ঘটনার শোকে কাতর হয়ে পড়ছেন।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনের নিজ বাসা থেকে সালমানের লাশ উদ্ধারের ঘটনা নিয়ে এখন পর্যন্ত কম জল ঘোলা হয়নি। তবুও পরিষ্কার হচ্ছে না প্রয়াত এই অভিনেতার মৃত্যুর রহস্য।
সম্প্রতি ফেসবুকে সালমানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার সাত নম্বর আসামি রুবি সুলতানার দেওয়া ভিডিও ঘিরে দেশব্যাপী নতুন করে সালমান হত্যার বিচারের দাবিতে তোলপাড় হচ্ছে। তবে সালমানকে হত্যার পরিকল্পনা জানার বিষয়টি যে আগে থেকেই রুবি জানতেন তা বোঝা যায় রিজভির জবানবন্দীতে। এদিকে রুবি সুলতানার বক্তব্য প্রমাণ হিসেবে মামলার নথিতে সংযুক্ত করার আবেদন করা হবে জানিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, প্রয়োজনে রুবিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল এবং পুলিশ হেডকোয়ার্টারের সহযোগিতা চাওয়া হবে

ফেসবুক হ্যাক হয় যেভাবে!!


আপনার ফেসবুক প্রোফাইল কে দেখছে—এ ব্যাপারে জানতে চান? ফেসবুক সাধারণত এ ধরনের তথ্য দেয় না। কিন্তু কিছু স্ক্যাম বা প্রতারণার কৌশল ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীকে বোকা বানায় সাইবার দুর্বৃত্তরা।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, নতুন এক কৌশলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছে সাইবার দুর্বৃত্তরা। এ জন্য অবশ্য ফেসবুক ব্যবহারকারীর কৌতূহলকে কাজে লাগাচ্ছে তারা। অন্যের সম্পর্কে তথ্য জানার আগ্রহ দেখাতে গিয়ে অনেকেই নিজের পাসওয়ার্ড খোয়াচ্ছেন, হ্যাক হয়ে যাচ্ছে তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট।
ফেসবুকে পোস্ট হিসেবে নিশ্চয়ই চোখে পড়েছে প্রলোভন দেখানোর নানা স্ক্যাম? এ ধরনের পোস্ট বলা হয়—প্রোফাইল কে দেখছে, তা জেনে নিন বা আপনাকে কে আনফ্রেন্ড করে দিল, তা দেখার সুযোগ রয়েছে এ পোস্টে।
এ ধরনের পোস্ট আসলে একধরনের চাতুরী ও দুর্বৃত্তদের তথ্য সংগ্রহের কৌশল। এ ধরনের পোস্টে অনেক সময় এমন সফটওয়্যারের প্রলোভন দেখানো হয়, যাতে অন্যের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড চুরি করার সুবিধার কথাও বলা হয়। অনৈতিক জেনেও অনেকে এ ধরনের সফটওয়্যার ব্যবহারে প্রলুব্ধ হন।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এলএমএনট্রিক্স ল্যাবের গবেষকেরা সম্প্রতি ফেসবুকের পাসওয়ার্ড চুরিতে ব্যবহৃত একধরনের সফটওয়্যারের খোঁজ পেয়েছেন। সফটওয়্যারটি রিমোট অ্যাকসেস ট্রোজান (র‍্যাট) ম্যালওয়্যার ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীর গ্যাজেটসে চলে আসতে পারে। এটাকে বলা হচ্ছে ‘ইনস্ট্যান্ট করমা’।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে ওই গবেষকেরা বলেছেন, সফটওয়্যারটির ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়ছে। এটাকে ক্ষতিকর সফটওয়্যার কর্মসূচি বা ফেসবুক পাসওয়ার্ড স্টিলার হিসেবে সক্রিয়ভাবে ছড়ানো হচ্ছে। অনেক ক্ষেত্রে একে ফেসবুক পাসওয়ার্ড রিকভারি সফটওয়্যারও বলা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিকর সফটওয়্যারটি সম্পর্কে নানাভাবে প্রচার চালানো হয়। এ ধরনের সফটওয়্যারের চাহিদা থাকায় বিভিন্ন স্প্যাম মেইল, বিজ্ঞাপন, পপ-আপ, বান্ডল সফটওয়্যার, পর্নসাইট বা শুধু সফটওয়্যার হিসেবেও এর বিপণন কর্মসূচি চালানো হয়। এ সফটওয়্যার ডাউনলোড করে কেউ চালালে লগইন তথ্য চাওয়া হয়। এ ছাড়া যার অ্যাকাউন্ট হ্যাক করার জন্য এ সফটওয়্যার চালু করা হয়, তার লিংক দিতে বলা হয়। এরপর হ্যাক বাটনে ক্লিক করলেই ডিভাইসে র‍্যাট ইনস্টল হয়ে যায়। ফলে অন্যের অ্যাকাউন্ট হ্যাক করতে গিয়ে নিজের সর্বনাশ ঘটতে পারে।
ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে সন্দেহজনক কোনো লিংকে ক্লিক না করা। কোনো লিংকে সরাসরি ক্লিক না করে ব্রাউজারে পেস্ট করে তা দেখে নেওয়া যেতে পারে। সন্দেহজনক লিংক বা বিষয়টি সম্পর্কে অনলাইনে একটু সার্চ করে দেখে নিতে পারেন। ফেসবুকের সিকিউরিটি সেটিংস ঠিক আছে কি না পরীক্ষা করে দেখুন। তথ্যসূত্র: দ্য সান।

সালমান শাহ হত্যা নিয়ে ভিডিও: কেন বন্ধ হলো রাবেয়া রুবি’র সেই ফেসবুক অ্যাকাউন্ট?


প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি যুক্তরাষ্ট্রর পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বসবাসরত রাবেয়া সুলতানা রুবির ফেসবুক আইডি বন্ধ করে দেওয়া হয়েছে। গত ৭ আগস্ট সোমবার ফেসবুকে এক ভিডিও বার্তায় সালমান শাহর মৃত্যু নিয়ে কথা বলেছেন রুবি। তা নিয়ে দেশ ও বিদেশে শুরু হয় তোলপাড়। এর প্রেক্ষিতে গত শুক্রবার থেকে তার ফেসবুক আইডি বন্ধ করে দেওয়া হয়েছে।
ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশের কয়েকদিন পর রুবি আরেকটি ভিডিও বার্তায় সবকিছুই অস্বীকার করে বলেন, আমি আগের ভিডিও যা বলেছি, ‘সব মিথ্যা বলেছি’। কারণ আমি একজন মানসিক রোগী। আমার কাছে হাসপাতালের সব কাগজপত্র রয়েছে। আবার আমার ছেলে আমাকে হাসপাতালে পাঠাবে।
অপর দিকে গত এক সপ্তাহ আগে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে দেখা গেছে রুবিকে। সালমান শাহ হত্যা মামলার ঘটনা নিয়ে তার ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশের আগে ঘটনার বর্ণনা শোনাতে তিনি কনস্যুলেট অফিসে এসেছিলেন বলে জানা গেছে। কনস্যুলেট জেনারেল কার্যালয়ে এসে সালমান শাহ হত্যাকাণ্ডর বর্ণনা শোনাতে চিৎকার করছিল রাবেয়া সুলতানা রুবি।
নিউ ইয়র্ক প্রবাসী মোহাম্মদ শফিক উল্লাহ জানান, তিনি গত এক সপ্তাহ আগে পাসপোর্ট সংক্রান্ত এক কাজে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে গিয়ে সেখানে সালমান শাহ খুনের ‘আসামি’ সেই রাবেয়া সুলতানা রুবিকে দেখতে পেয়েছেন। এর কয়েকদিন পর রুবি তার ভিডিও বার্তায় সালমান শাহ হত্যাকাণ্ডর রহস্য উৎঘাটনের জন্য সকলের সাহায্য চায়।
শফিক জানান, রুবি ওই দিন কনসুলেট অফিসে চিৎকার করে কথা বলছিলেন। কি প্রসঙ্গে কথা বলছিলেন তা তিনি সঠিকভাবে জানেন না। তবে শফিক রুবিকে ভেতরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন বলে জানান।
এ ব্যাপারে নিউ ইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান এনডিসি’র সঙ্গে কথা বললে তিনি বলেন, রুবি কয়েকদিন আগে আমাদের অফিসে এসেছিল সালমান শাহ হত্যাকাণ্ডর ঘটনা নিয়ে কথা বলার জন্য এসেছিলেন। ওই সময় আমি বাইরে থাকায় তার সঙ্গে কথা হয়নি। অফিসের অন্য একজন কর্মকর্তার সঙ্গে রুবির কথা হয়েছে। তবে আমরা সালমান শাহ হত্যাকাণ্ডর বিষয় নিয়ে তার কোনো বক্তব্য শুনতে রাজি নই। এসব আদালতের ব্যাপার। তাই তার কোনো বক্তব্যই শোনা হয়নি। যদি আদালত থেকে কোনো নির্দেশনা দেওয়া হতো তখন আমরা তার বক্তব্য শুনতাম।

পুলিশের হাতে মারাত্মক সিসিটিভি ফুটেজ। বিক্রমের বিপদ বাড়বে! মিথ্যা বলে নিজেকে বাঁচাতে চাইছেন বিক্রম?


ভোরের কলকাতায় গাড়ি দুর্ঘটনা আর জনপ্রিয় মডেল সনিকা চৌহানের মৃত্যু এক সপ্তাহ পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও কিছু মিসিং লিঙ্কের জবাব পাচ্ছে না পুলিশ।

গত শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে প্রথমবার মুখ খুলে দুঃখ প্রকাশ করেছেন অভিশপ্ত ভোররাতের গাড়ির চালক অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। একই সঙ্গে কান্না ভেজা গলায় জানিয়েছেন, তিনি মদও খাননি, জোরে গাড়িও চালাননি।
কিন্তু সত্যি বলেছেন কি অভিনেতা বিক্রম? এমন প্রশ্ন পুলিশের কাছে কারণ, একটি সিসিটিভি ফুটেজ অন্য কথা বলছে। সেই রাতের পার্টির একটি ফুটেজ পুলিশের হাতে এসেছে যেখানে পানীয়ের গ্লাস হাতে দেখা গিয়েছে বিক্রমকে। তবে সেই গ্লাসে কী পানীয় ছিল, কতটা পান করেছিলেন বিক্রম সে উত্তর মেলেনি।
প্রাথমিক তদন্তে মাত্রাতিরিক্ত গতিকেই বিক্রম-সনিকার গাড়ি দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। টেলিভিশন ও বড় পর্দার জনপ্রিয় মুখ বিক্রমই সেদিন গাড়ি চালাচ্ছিলেন। তিনি নিজেও সেটা স্বীকার করেছেন। যদিও বিক্রমের পরিবার এবং বন্ধু সূত্রে দাবি করা হচ্ছে, গতি নয়, গাড়ি দুর্ঘটনার কারণ অন্য। গাড়ি নির্মাণকারী সংস্থাকেই দায়ী করা হয়েছে। কিন্তু গাড়িটি ধাক্কা যে মেরেছিল সেটা সত্যি। আর ধাক্কা মারার পিছনের কারণ কী? কেন নিয়ন্ত্রণ হারালেন চালক বিক্রম?
দুর্ঘটনার পরে বিক্রমের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অঙ্কুশ একটি সংবাদ চ্যানেলের কাছে দাবি করেন, ভোরবেলা ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময়ে একটি গলি থেকে আচমকা অন্য একটি গাড়ি বেরিয়ে এলে সংঘর্ষ এড়াতে গিয়েই গাড়ির নিয়ন্ত্রণ হারান বিক্রম। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি। অঙ্কুশকে এমন কথা জানান বিক্রমের বাবা।
কলকাতার রাসবিহারী রোডের যেখানে দুর্ঘটনা হয় সেখানকার প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে গাড়ি চালাতে গিয়েই বিপদ। পুলিশও প্রাথমিক তদন্তে তেমনটাই ইঙ্গিত পেয়েছে। কিন্তু এর বাইরেও কয়েকটি উত্তর খুঁজছে পুলিশ।
১। ২.১৫ মিনিট নাগাদ পার্টি থেকে বের হন বিক্রম ও সনিকা। দুর্ঘটনা হয় ৩.৩০ মিনিট নাগাদ। মাঝের সময়টা কোথায় ছিলেন তাঁরা?
২। দুর্ঘটনার পরে কারা দু’জনকে হাসপাতালে নিয়ে যায়?
৩। দুর্ঘটনার পরে পরেই কেন সনিকার বাড়ির লোকেদের খবর দেওয়া হয়নি?
৪। বিক্রম দুর্ঘটনার পরে প্রথম কাকে খবরটা জানান?
৫। সে দিনের পার্টিতে সনিকার বয়ফ্রেন্ড উপস্থিত থাকা সত্ত্বেও কেন বাড়ি পৌঁছতে নিয়ে যান বিক্রম?


স্বামী চলে গেছে, ৫ বছরের ছোট ছেলের সাথে শারীরিক সম্পর্কে জরিয়ে গেছি…


অনেক কষ্ট নিয়ে লিখতে হচ্ছে। আমি একজন ডিভোর্সি মহিলা, একটি স্কুলে পড়াই। আমার এক মেয়ে পঞ্চম শ্রেণিতে পরে। আমার হাজবেন্ড আমাকে সন্দেহ করার কারণে আমাদের ডিভোর্স হয়। যদিও আমাদের প্রেমের বিয়ে ছিল এবং পালিয়ে করে ছিলাম। কিন্তু আমার ডিভোর্স হওয়ার পর একটি ছেলের সাথে পরিচয় হয় ফেসবুকে। যদিও পরে জানি সে আমার রিলএটিভ। আমার চেয়ে পাঁচ বছরের ছোট।আমাদের খুব ভালো বন্ধুত্ব হয় এবং পরে আমরা নিজেরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়েও করি।
যদিও আইনের কোনো প্রমাণ নাই। আমরা এও জানি যে আমাদের কখনো পারিবারিক ভাবে মানবে না। চেষ্টাও করিনি। সে আরেকজনকে বিয়ে করবে আমি জানি। গত কিছুদিন আগে সে বিয়ে করে। আমার সাথে তার যোগাযোগও হচ্ছে। সে বার বার বলছে যে কিছুদিন দেখতে, কারণ যদি একটি ভুল হয় সব শেষ। সে বার বার বলছে যে আমার সাথে সম্পর্ক রাখবে। কিন্তু কিছুদিন যেতে যাতে কেউ সন্দেহ না করে। কিন্তু আমি কেন জানি না সহ্য করতে পারছি না সবকিছু। আমি তাকে অনেক ভালোবাসি। যার জন্য আমি আবার আমি অন্য কিছু চিন্তাও করছি না। ওর বিয়ের আগ পর্যন্ত সে সব করছে। সে আমাকে যথেষ্ট ভালোবাসে। কিন্তু আমি পারছি না। না পারছি ছাড়তে আবার না পারছি সব সহ্য করতে। ও ঢাকা থাকে আর আমি সিলেট। কী করব আপু? অনেক কষ্ট হচ্ছে। আমাদের শারীরিক সম্পর্কও হয়।
পরামর্শঃ-
আপু, আপনি কি এখনো বুঝতে পারছেন না যে ছেলেটি আপনাকে ঠকাচ্ছে? আপনি কি এখনো বুঝতে পারছেন না যে ছেলেটি কেবলই শারীরিক সম্পর্ক করার লোভে আপনার সাথে সম্পর্ক করেছিল? খুব কঠিন ভাবেই বলি আপু, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ের কোন মূল্য আসলে সমাজে নেই। এইসব কেবলই গালভরা কথা, যেগুলো শারীরিক সম্পর্কের ফাঁদে ফেলার জন্য ছেলেটি ব্যবহার করেছে। এই ছেলে আপনাকে ভালবাসে না। সে কখনোই আপনাকে বিয়ে করে একটি সুখের জীবন দিবে না। আপনার একটি মেয়ে আছে আপু।
মেয়ের ভবিষ্যতের কথা ভেবে হলেও আপনার উচিত এই ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করা।আরেকটি কথা আপু, আপনার উচিত ছেলেটির স্ত্রীকে সব জানানো। সেই মেয়েটির জানার অধিকার আছে যে ছেলেটি স্ত্রী চায় আবার রক্ষিতা রুপেও আপনাকে চায়। এই ছেলেটির সাথে এই মিথ্যা সম্পর্কের মায়া ছেড়ে যত দ্রুত সম্ভব বের হয়ে আসুন। আপনি কাকে ভালোবাসেন, কতটা ভালোবাসেন সেটার কোন মূল্য নেই। কেউ আপনাকে ভালবাসে কিনা, সেটাই হচ্ছে মুখ্য। যথেষ্ট ভুল করে ফেলেছেন, আর ভুল করাটা উচিত হবে না জীবনে।

পর্ন সাইটে ঢুকে যে জিনিসটি বেশি দেখে মেয়েরা


অনেকেই ভাবেন মহিলারা পর্নোগ্রাফি দেখেন না। ঠোঁটে ঠোঁট, একটু ঘনিষ্ঠ দৃশ্য– খুব বেশি হলে অ্যাডাল্ট সিনেমা। দৌড় ওই পর্যন্তই। এই ধারণা যদি আপনারও থাকে, তাহলে আপনি ভুলের রাজ্যে আছেন। সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্ট যা বলছে, তা চমকানোর মতোই।
বিশ্বের সবচেয়ে নামী পর্ন সাইটের মধ্যে অন্যতম একটি সাইটের সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে, রীতিমতো হার্ড কোর পর্ন সার্চ করেন সবচেয়ে বেশি সংখ্যক মহিলা। মহিলাদের সার্চ টার্মে এক নম্বরে রয়েছে, ‘world’s biggest c**k’। ২০১৫ সালে মহিলাদের পর্ন সার্চে ৪৯৯ শতাংশই এই শব্দবন্ধগুলি। অন্যান্য সার্চ টার্মের মধ্যে রয়েছে ‘romantic sex’ মাত্র ১২৫ শতাংশ।
মহিলাদের পর্ন সার্চ টার্মের মধ্যে রয়েছে, পুরুষ নিম্নাঙ্গে সুখ দিচ্ছে বা সেক্সের আরামে চরম শীত্‍‌কার। শুধু তাই নয়, প্রেগেন্যান্সি পর্ন বা গর্ভবতী মহিলার মিলনের মতো সার্চ টার্মও রয়েছে তালিকায়। ৩৭ শতাংশ মহিলা সার্চ করেছেন গে সেক্স ভিডিও, যা তাত্‍‌পর্যপূর্ণ।

বাসর শেষে গোসল, অতঃপর মৃত্যু!


বিয়ের রাতেই আমির হোসেন হেজু (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদের তেরোবেকী এলাকার রহমতখালী খালে ডুবে মারা যান তিনি। নিহত আমির ওই এলাকার আবদুল মিয়ার ছেলে।
আমির হোসেনের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ২টা দিকে উপজেলার টুমচর গ্রামে বিয়ে করে স্ত্রী ঘরে তোলেন তিনি।
তার মৃগী রোগ ছিল। ফুলশয্যা রাতে বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।
রাতে অনেক খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি। সকালে তার লাশ ভাসতে দেখলে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তা উদ্ধার করে।

এক মিনিটে দেখে নিন আপনার মোবাইলটি অরজিনাল না নকল !!


আমরা অনেকেই নামি দামি কোম্পানির মোবাইল ফোন কিনে থাকি। ভালো একটা কোম্পানির মোবাইল কিনতে মোটামুটি টাকার অংক গুনতে হয়। আর আমাদের কে ফোন গুলোর গুনগত মান কিংবা অর্জিনাল সম্পর্কে সন্ধেহ থেকেই যায়। বাজারে যে ভাবে নকল বা কপি বা মাস্টার কপি বের হচ্ছে তাতে করে ভাল ফোন চিনতে সমস্যা হয়ে যায়।
যাই হোক, এক মিনিটেই দেখে নিন আপনার সখের ফোনসেট অর্জিনাল নাকি নকল? আপনের IMEI number দিয়েই সহজেই মোরাইলের যাবতীয় তথ্য বের করা যাবে।যদি ফোনের সকল তথ্য বের হয় তা হলে সেটা হবে অর্জিনাল ফোন। আর আজে বাজে কিছু আসলে ধরে নিতে হবে এটার মাঝে ভেজাল আছে।
প্রথমে ফোনের *#06# চাপুন। দেখবেন ১৫ টি সংখার imei নাম্বার আসছে।তারপর এই লিংকে যান এখানে যান। এর উপরে যে ফাকা যায়গা দেখবেন সেখানে এই ১৫টি সংখা বসিয়ে check চাপুন। নিচের ছবিটির মতো; তারপর আপনার মোবাইলের যাবতীয় সকল তথ্য বের হবে। যদি তথ্য না আসে তাহলে আপনার মোবাইলটি অর্জিনাল নয়। আমার এ টিউনটি যদি আপনার উপকারে আসে তাহলে জানাতে ভুলবেন না। দোয়া করবেন পরবর্তিতে আপনাদের কাছে মানসম্যত টিউন দিতে পারি।

হেলিকপ্টারে ঘুরতে চান, জেনে নিন হেলিকপ্টার ভাড়া কত আর কোথায় পাওয়া যায়


সাধারণত বাংলাদেশে কয়েকটি হেলিকপ্টার কোম্পানি যাত্রী সেবা সহ আরও কিছু সেবা দিয়ে থাকে। এক্ষেত্রে আপনাকে আগে থেকে বুকিং দিতে হবে এবং নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে। এসব কোম্পানির বিসয়ে নিচে বিস্তারিত দেয়া হল।
স্কয়ার এয়ার লিমিটেড
কয়ার এয়ার লিমিটেডের যে হেলিকপ্টার আছে তাতে এক সাথে ৬ জন যাত্রী বহন করা সম্ভব। এই হেলিকপ্টারের নাম বেল-৪০৭, এতে আপনি ভ্রমণ করতে চাইলে আপনাকে প্রতি ঘন্টায় গুনতে হবে এক লাখ ১৫ হাজার টাকা। এছারা স্কয়ার এয়ার লিমিটেডের ৪ জন বহনে সক্ষম রবিনসন আর-৬৬ এর ভাড়া কিছুটা কম এটা ৭৫ হাজার প্রতি ঘন্টা। এছারা আপনাকে আরো কিছু বাড়তি খরচ দিতে হবে তা হচ্ছে প্রতি ঘন্টায় ভুমিতে অপেক্ষার জন্য আপনাকে দিতে হবে ৬ হাজার টাকা আর ভুমি থেকে উড্ডয়নের পর প্রতি ঘন্টায় আপনাকে দিতে হবে ২ হাজার টাকা ইনস্যুরেন্স ফি।
যোগাযোগ ঠিকানা- স্কয়ার এয়ার লিমিটেড, স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা। ফোন : ০১৭১৩১৮৫৩৫২
সাউথ এশিয়ান এয়ারলাইনস্
সাউথ এশিয়ান এয়ারলাইনস্ দুই ভাগে সেবা দিয়ে থাকে। সাধারন এবং শুটিং/লিফলেট। সাধারণ কাজের জন্য হেলিকপ্টার ভাড়া প্রতি ঘণ্টা ৫৫ হাজার টাকা। আর সিনেমার শুটিং, লিফলেট বিতরণসহ অন্যান্য বাণিজ্যিক কাজের জন্য ভাড়া ৩০ শতাংশ বেশি দিতে হয়। এই কম্পানি থেকে ন্যূনতম ৩০ মিনিটের জন্য হেলিকপ্টার ভাড়া নেওয়া যায়। জ্বালানি খরচ, ইনস্যুরেন্সসহ বাকি সব কিছু কম্পানিই বহন করে থাকে তবে ভুমিতে অপেক্ষার জন্য আপনাকে প্রতি ঘন্টায় দিতে হবে ৫ হাজার টাকা আর মট টাকার উপর ১৫৫ ভ্যাট।
যোগাযোগ ঠিকানা- সাউথ এশিয়ান এয়ারলাইনস্ লিমিটেড, টাওয়ার হেমলেট, ১৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩। ফোন : ০২ ৯৮৮০৪৯৬
ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড
রতি ঘণ্টার জন্য গুনতে হবে এক লাখ টাকা দিয়ে আপনি ৬ আসনের ইসি ১৩০বি-৪ হেলিকপ্টার ভাড়া পাবেন ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড থেকে। ভুমিতে অপেক্ষার জন্য প্রতি ঘন্টায় আপনাকে দিতে হবে ৫ হাজার টাকা এবং মোট ভাড়ার উপর ১৫ শতাংশ ভ্যাট।
আরও পড়ুন: ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে হাতেনাতে আটক হলেন কনস্টেবল!
যোগাযোগ ঠিকানা-ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড, ৪০ শহীদ তাজউদ্দীন সরণি, তেজগাঁও, ঢাকা। ফোন: ০১৭২৯২৫৪৯৯৬
সিকদার গ্রুপ
এদের রয়েছে ৩ টি হেলিকপ্টার, রয়েছে ৭ এবং ৩ সিটের ভাড়া নেয়ার সুবিধা। ভাড়া সাত সিটের ঘণ্টায় এক লাখ ১৫ হাজার টাকা। তিন সিটের ঘণ্টায় ৭২ হাজার টাকা। ভুমিতে অপেক্ষা করাতে হলে প্রতি ঘন্টায় ৭ হাজার টাকা এবং সাথে ভ্যাট।
যোগাযোগ ঠিকানা- সিকদার গ্রুপ, রাজ ভবন, দ্বিতীয় তলা, ২৯ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা। ফোন : ৯৫৫০২৭১
এসব কোম্পানির বাইরেও আরো কিছু কোম্পানি বাণিজ্যিক হেলিকপ্টার ভাড়া দিচ্ছে এরা হচ্ছে-
পিএইচপি গ্রুপ, বাংলা ইন্টারন্যাশনাল, বিআরবি কেব্ল্, মেঘনা গ্রুপ, ইয়াং ইয়াং (আরিয়ান) গ্রুপ, এমএস বাংলাদেশ প্রভৃতি।
তবে আপনি হেলিকপ্টার ভাড়া নিতে হলে আপনাকে কিছু নিয়ম মানতেই হবে আর এসব নিয়ম সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই। নিচে নিয়ম দেয়া হল-
বুকিং দেয়ার সময় হেলিকপ্টার চার্জের ৫০ ভাগ পরিশোধ করতে হয়। বাকি টাকা দিয়ে দিতে হবে হেলিকপ্টার উড্ডয়নের আগে। হেলিকপ্টার উড্ডয়নের ৪৮ ঘণ্টা আগে আপনি কোথায় কেনো যাচ্ছেন তা সিভিল এভিয়েশনকে জানাতে হয়। কারণ হেলিকপ্টারের নির্দিষ্ট কোনো রুট নেই। এ কারণে কোনো হেলিকপ্টার আকাশে উড্ডয়ন করলে টাওয়ারকে প্রস্তুত রাখতে হয়, যাতে সহজে যোগাযোগ স্থাপন করা যায়। এক্ষেত্রে অবসস কারো জরুরি হলে ৫, ১০, ১৫ মিনিট এমনকি এক ঘণ্টার মধ্যেও সিভিল এভিয়েশান অমুমতি দিয়ে থাকে।